বাৎসরিক প্ল্যান নিলে ২ মাস ফ্রিপ্ল্যান দেখুন
প্রতিটি প্ল্যানে অনলাইন স্টোর

নিজের নামে অনলাইন স্টোর খুলুন

পণ্য সাজানো, অর্ডার নেওয়া, ইনভয়েস করা কিংবা কুরিয়ারে পাঠানো—অনলাইন বিক্রির সব কাজ করুন এক জায়গা থেকে। ব্যবসা বাড়লে Growth-এ স্টক ও কেনাকাটা, আর Business-এ কাউন্টার সেল যোগ করুন।

১৫ দিনের ফ্রি ট্রায়ালকার্ড লাগবে নাকয়েক মিনিটেই বিক্রি শুরু
dhakatextiles.ezycore.com
EzyCore ড্যাশবোর্ডে বিক্রির আয়, কেনাকাটার খরচ, স্টকের মূল্য এবং বিক্রি ও কেনাকাটার তুলনামূলক চার্ট; পাশে অনলাইন স্টোরের মেনু
বাংলাদেশের ব্যবসায় পরিচিত সব সুবিধা নিয়েই তৈরি
কাজ করেPathaoSteadfasteCourier
ক্যাশ অন ডেলিভারিবাংলা ও ইংরেজিVAT / মূসকনিজের ডোমেইনবারকোডইনভয়েস প্রিন্ট
প্রতিটি প্ল্যানেই পাবেন—বাড়তি খরচ নেই

যে ওয়েবসাইট শুধু পণ্য দেখায় না, অর্ডারও নেয়

নিজের ব্র্যান্ডে স্টোর খুলে সারা দেশের ক্রেতার কাছ থেকে অর্ডার নিন। পণ্য, অর্ডার, ইনভয়েস ও কুরিয়ার—সব থাকবে এক জায়গায়; Growth-এ স্টকের হিসাব, আর Business-এ কাউন্টার সেলও যোগ হবে।

  • যারা কখনো আপনার দোকানের সামনে দিয়েও যাবে না, তাদের কাছেও পৌঁছান
  • Growth-এ স্টক সিঙ্ক করুন, পরে Business-এ কাউন্টার সেলও যুক্ত করুন
  • ক্যাশ অন ডেলিভারি, ব্যাংক ট্রান্সফার আর পাঠাও, স্টেডফাস্ট ও ই-কুরিয়ার বিল্ট-ইন
dhakatextiles.ezycore.com/shop
নিজস্ব ওয়েব ঠিকানায় চালু EzyCore অনলাইন স্টোর—ব্র্যান্ডের হেডার, পণ্যের বিভাগ, মৌসুমি ব্যানার ও ছাড়ের চিহ্নসহ বাছাই করা পণ্য
সবখানেই আপনার ব্যবসার পরিচয়

এক প্ল্যাটফর্ম, কিন্তু প্রতিটি ব্যবসার জায়গা আলাদা

EzyCore-এ আপনার ব্যবসার জন্য থাকে আলাদা ও নিরাপদ জায়গা—নাম, পণ্য, টিম ও তথ্য সবই শুধু আপনার। একই প্ল্যাটফর্মে অনেক ব্যবসা চললেও এক ব্যবসা অন্যের তথ্য দেখতে পায় না।

  • প্রতিটি স্ক্রিন ও ইনভয়েসে থাকবে আপনার ব্যবসার নাম ও পরিচয়
  • আপনার তথ্য থাকবে পুরোপুরি আলাদা—অন্য কোনো ব্যবসা তা দেখতে পারবে না
  • টিমের কে কী দেখতে বা করতে পারবেন, আপনি ঠিক করবেন
Dhaka Textiles
পোশাক ও কাপড়
লাইভ
ড্যাশবোর্ডগুলশান শাখা
স্টক মূল্য
৳১৮,৪০,৯০০.০০
মোট পণ্য
১,২৪০
স্টক অবস্থা১২
শাখা৪টি শাখা

Business প্ল্যানের একটি নমুনা স্ক্রিন—এগুলো বাস্তব কোনো ব্যবসা নয়

ব্যবসার দরকারি কাজগুলো

অনলাইন বিক্রি থেকে দোকানের হিসাব—সব এক জায়গায়

অনলাইন স্টোর দিয়ে শুরু করুন। ব্যবসা বাড়লে একই জায়গায় স্টক, কেনাকাটা, নতুন শাখা ও কাউন্টার সেল যোগ করুন।

নিজের অনলাইন স্টোর
চেকআউট ও অর্ডারসহ নিজের ব্র্যান্ডের পূর্ণাঙ্গ স্টোর—ফ্রি EzyCore ঠিকানায় অথবা আপনার নিজের ডোমেইনে। হোস্টিংয়ের জন্য আলাদা খরচ নেই।
অর্ডার থেকেই কুরিয়ার বুকিং
অর্ডারের ভেতর থেকেই পাঠাও, স্টেডফাস্ট বা ই-কুরিয়ার বুক করুন। ডেলিভারির অবস্থা নিজে থেকেই আপডেট হবে।
ফেলে যাওয়া প্রতিটি কার্ট দেখুন
চেকআউটের কোন ধাপে ক্রেতা চলে যাচ্ছেন, কোন পণ্য সবচেয়ে বেশি ফেলে যাওয়া হয়, আর কারা যোগাযোগের তথ্য রেখে গেছেন — সব দেখুন।
স্টোরফ্রন্টে ফেসবুক পিক্সেল
নিজের Pixel ID বসিয়ে দিন, স্টোর থেকেই ভিউ, অ্যাড-টু-কার্ট আর চেকআউট আপনার অ্যাড অ্যাকাউন্টে যাবে।
এক ক্যাটালগে সব ধরনের পণ্য
সিঙ্গেল, ভ্যারিয়েন্ট আর কম্বো পণ্য — ছবি, বারকোড, ক্যাটাগরি ও ব্র্যান্ডসহ।
Growth
স্টকের হিসাব সব সময় মিলবে
এই মুহূর্তে কত স্টক আছে, কোন পণ্য কমে এসেছে এবং কখন স্টক ঢুকেছে বা বের হয়েছে—সব দেখুন।
Business
কাউন্টারের বিক্রিও একই হিসাবে
বারকোড স্ক্যান করে বিক্রি করুন ও ইনভয়েস প্রিন্ট করুন। অনলাইন ও কাউন্টার—দুই জায়গাতেই একই স্টকের হিসাব চলবে।
Growth
কেনাকাটা ও সাপ্লায়ার
পারচেজ অর্ডার দিন, পণ্য হাতে এলে স্টকে তুলুন, আর কোন সাপ্লায়ার কত টাকা পাবেন তার হিসাব রাখুন।
Growth
একাধিক শাখা
প্রতিটি শাখার স্টক আলাদা করে দেখুন, শাখার মধ্যে পণ্য পাঠান এবং সব মিলিয়ে মোট হিসাবও রাখুন।
কার কাছে বিক্রি করছেন জানুন
যারা আপনার কাছ থেকে কেনেন তাঁদের সবার রেকর্ড, অর্ডারের ইতিহাস আর বকেয়ার হিসাব।
দরকারি রিপোর্ট হাতের কাছেই
বিক্রি, লাভ-ক্ষতি, ক্যাশ ও স্টকের মূল্য—যখন দরকার, তখনই দেখুন।
সব ফিচার দেখুন
কীভাবে কাজ করে

মাত্র চার ধাপেই শুরু

1
ব্যবসার তথ্য দিন
নিজের ব্র্যান্ডের কাজের জায়গা তৈরি করে শাখা, টিম ও তাঁদের দায়িত্ব যোগ করুন।
2
পণ্য যোগ করুন
ক্যাটালগ ইমপোর্ট করুন, ছবি ও দাম দিন, তারপর ক্যাটাগরি অনুযায়ী পণ্য সাজান।
3
স্টোর সাজিয়ে প্রকাশ করুন
থিম বাছুন, ডেলিভারি ও পেমেন্ট ঠিক করুন—আপনার পণ্যের তালিকাই হয়ে যাবে একটি পূর্ণাঙ্গ অনলাইন স্টোর।
4
অনলাইন অর্ডার নিন
স্টোর থেকে অর্ডার এলে একই জায়গা থেকে তা সামলান এবং কুরিয়ারের হাতে তুলে দিন।
লঞ্চ মূল্য

আপনার ব্যবসার সঙ্গে মানানসই প্ল্যান বেছে নিন

Start-এ অনলাইন বিক্রি, Growth-এ স্টক ও কেনাকাটা, আর Business-এ কাউন্টার সেল। প্রতিটি প্ল্যান ১৫ দিন ফ্রি ব্যবহার করে দেখুন—কার্ড লাগবে না।

Start
অনলাইনে বিক্রি শুরু করার জন্য দরকারি সবকিছু।
৳৩৯৯/ মাস
১ শাখা · ৩ টিম মেম্বার · ১,০০০ পণ্য
Business
অনলাইন ও দোকানের কাউন্টার—দুই জায়গার বিক্রি একসঙ্গে চালানোর জন্য।
৳৯৯৯/ মাস
আনলিমিটেড শাখা · আনলিমিটেড টিম মেম্বার · আনলিমিটেড পণ্য
EzyCore-এ চলা একটি দোকান

UriiBaba বিক্রি করে নিজেদের ঠিকানায়

UriiBaba নিজেদের ডোমেইন uriibaba.com থেকে সারা বাংলাদেশে কুশন ও ফ্লোর ম্যাট বিক্রি করে। স্টোরের রং, পরিচয় ও পণ্যের তালিকা তারা নিজেরাই সাজিয়েছে—এ জন্য আলাদা কোনো ওয়েবসাইট বানাতে হয়নি; প্রতিটি EzyCore প্ল্যানেই এই সুবিধা আছে।

uriibaba.com
uriibaba.com-এ UriiBaba স্টোরফ্রন্ট — একটি সার্চ বার, Cushion ও Floormat মেনু, একটি Mega Sale নোটিশ, আর সোফায় সাজানো নকশাদার কুশনের ছবিতে লেখা 'Premium quality cushion for a happier home'

UriiBaba

কুশন ও ফ্লোর ম্যাট · বাংলাদেশ

আমরা বিশ্বাস করি, ঘরকে বিশেষ করে তুলতে দামি বা জটিল কিছু লাগে না। কখনো কখনো একটি সাধারণ ফ্লোর ম্যাট, একটি আরামদায়ক কুশন বা একটি মজার নকশাই একটি ঘরের ভাব বদলে দিতে যথেষ্ট।

UriiBaba, তাদের নিজেদের About পেজে — ইংরেজি থেকে অনূদিত
  • নিজেদের ডোমেইনে, আমাদের কোনো সাবডোমেইনে নয়
  • চেকআউটে ক্যাশ অন ডেলিভারি বা ব্যাংক ট্রান্সফার
  • ক্রেতারা নিজেরাই অর্ডার ট্র্যাক করেন
  • ইংরেজি ও বাংলা, লাইট ও ডার্ক
নিজে দেখে নিন

EzyCore-এ চলা চারটি দোকান, এখনই খোলা

একটি মুদি দোকান, একটি ফ্যাশন ব্র্যান্ড, একটি ইলেকট্রনিক্সের দোকান ও একটি ফার্মেসি—প্রতিটির নিজস্ব ঠিকানা ও আলাদা সাজ। অথচ সব কটিই EzyCore-এর একই অনলাইন স্টোর দিয়ে তৈরি। যেকোনো একটি খুলে কেনাকাটা করে দেখুন।

চারটিই দেখুন

আজই দোকান অনলাইনে নিন—ব্যবসা বাড়লে সুবিধাও বাড়ান

১৫ দিনের ফ্রি ট্রায়াল শুরু করুন—কার্ড লাগবে না। অথবা ডেমো বুক করুন, আমরা আপনার ব্যবসার উদাহরণ দিয়ে পুরো কাজটি দেখাব।

প্ল্যান ও দামফ্রি শুরু করুন